হোম > জাতীয়

নাশকতার অভিযোগে পল্লবীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার রবিন আহমেদ (৪৪) পল্লবী থানা কৃষক লীগের সহসভাপতি।

বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে। রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হাতকড়া পরিয়ে ফেরত আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে এক হাজার এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন টুকু

নতুন টেন্ডারে যাচ্ছে রেলের টিকিটিং, চালু হচ্ছে লোকাল-কমিউটার ট্রেন

মেট্রোরেল ব্যবস্থাপনায় পরিবর্তনের আভাস, নতুন প্রকল্প আসছে

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পরিকল্পনা সরকারের: নৌপরিবহনমন্ত্রী

ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক

সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি

যে কারণে বাড়িতে হামলা-অগ্নিসংযোগের পরও মামলা করতে পারছেন না ডাকসুর মুসাদ্দিক

রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা