হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

বিশেষ প্রতিনিধি

সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক (ডিস্টিংগুইশড প্রফেসর) অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান।

এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়। এই কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা।

জুলাই সনদ প্রণয়নসহ বিভিন্ন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপে বেশিরভাগ ক্ষেত্রে আলী রীয়াজ অগ্রভাগে ছিলেন। গত ৩১ অক্টোবর ওই কমিশনের মেয়াদ শেষ হয়।

রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় এক পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ঈদযাত্রায় নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি চলছে

ঋণনির্ভর মেগা প্রকল্প নয়: অর্থমন্ত্রী

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশকে প্রধানমন্ত্রী

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে

পুলিশের মার্চপাস্টে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

ভারতীয় পশুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি