হোম > জাতীয়

নারী সংস্কার কমিশন বাতিলে ৭ দাবি

বিশেষ প্রতিনিধি

বিদ্যমান নারী সংস্কার কমিশন বাতিল করে দেশের মূলধারার নারীদের অংশ নিশ্চিত করে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে জাস্টিস কাউন্সিল। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'নারীর প্রতি বৈষম্য: সুবিচার প্রতিষ্ঠায় ইসলামই সমাধান' শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোকে সংস্কার না বলে বরং সমাজবিধ্বংসী ও মূল্যবোধবিরোধী ষড়যন্ত্র বলা যেতে পারে। এ প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ও সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে পাশ্চাত্য মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

জাস্টিস কাউন্সিলের দাবিসমূহ হলো:- বিদ্যমান সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করে ইসলামিক স্কলার ও দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিশন গঠন করতে হবে; শিক্ষাক্রম থেকে বিকৃত যৌনতা ও জেন্ডার থিওরি সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে; এলজিবিটি প্রপাগান্ডা রোধে কার্যকর আইন প্রণয়ন করতে হবে; ইসলামী পারিবারিক আইন সংরক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; পতিতাবৃত্তি ও ব্যভিচারকে সামাজিক অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে; ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে; দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানজুরে এলাহী,বাংলাদেশ জমইয়তে আহলে হাদীসের সহ সভাপতি আহমাদুল্লাহ ত্রিশালী, ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মাদ সাইফুল্লাহ প্রমুখ।

জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট পেলো শহীদ ও গুরুতর আহতদের পরিবার

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বাড়ল বাসের ভাড়া, কোন রুটে কত

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের