হোম > জাতীয়

দেশের মুখ উজ্জ্বল করবে আজকের শিশুরা: জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান শিশুদের উদ্দেশে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ, তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে।

সোমবার রাজধানী ঢাকার সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিশু দিবাযত্ন কেন্দ্র, ভূমি ভবন এবং শিশু দিবাযত্ন কেন্দ্র, পানি ভবন পরিদর্শন করেন এবং শিশুদের সাথে কেক কাটেন। এরপর পানি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

মানসম্মত, সার্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মাধ্যমে শিশুর জ্ঞান এবং সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করে ডা. জুবাইদা রহমান বলেন, “শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ায় সহায়ক।”

এ সময় তিনি সকল কেয়ার গিভার মা-বোনদের, তাদের মানবিক এবং অত্যন্ত কঠিন কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১৯৯২ সালে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ৬ টি ডে কেয়ার সেন্টার স্থাপনের মধ্যদিয়ে বাংলাদেশে ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু হয়।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। ‘আমি নয় আমরা’, ‘করবো কাজ গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-, পানি সম্পদমন্ত্রী মো শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএস

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে