হোম > জাতীয়

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা সংসদে

সংসদ রিপোর্টার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে (৩১ ডিসেম্বর ২০২৫) খেলাপী ঋণের পরিমান ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। বতর্মান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা সংসদে তুলে ধরেন। মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ ঋণ খেলাপী প্রতিষ্ঠান হচ্ছে- এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিট্যাবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাজট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইসপাত লি., এস আলম ট্রেডিং কোম্পানী প্রাইভেট লি., ইনফিনাইট সিআর স্ট্রিপস ইন্ডাজট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্লান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কেরাণীগঞ্জ ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পওয়ার কোম্পানী, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

এর মধ্যে আদালতের নির্দেশণা অনুযায়ী খেলাপী ঋণের মধ্যে তিন হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপী হিসেবে দেখানো হয়নি।

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী