হোম > জাতীয়

শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

ঢাবি সংবাদদাতা

বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'য় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী।

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ যৌথভাবে শোভাযাত্রায় অংশ নেন তারা। এসময় শোভাযাত্রার আগে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা।

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির তত্ত্বাবধানে জাতিগোষ্ঠীর মধ্যে চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, রাখাইন, মনিপুরি, খাসিয়া, রাঘোয়া, সাঁওতাল, মাহাতো, গারো, হাজং, মুন্ডাসহ ২৮ টি জাতিগোষ্ঠী এতে অংশ নেয়।

অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক পসরা নিয়ে সজ্জিত অবস্থায় অবস্থান নেন। এসময় তাদের হাতে নিজস্ব ঢোল তবলাসহ বিভিন্ন সাংস্কৃতিক উপকরণ দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেয়া তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের জ্বরতি তঞ্চঙ্গ্যা বলেন, আমরা শোভাযাত্রা অংশ নিতে পেরে খুবই খুশি। আমরা আমাদের নিজস্ব উপকরণ নিয়ে শোভাযাত্রায় এসেছি।

সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। চারুকলার সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি হয়ে শহীদ মিনার দিয়ে দোয়েল চত্বর দিয়ে বাংলা অ্যাকাডেমির সাসনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম পরিবর্তনের তাগিদ রাষ্ট্রপতির

লঘুচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, সাগরে সতর্কতা

সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

এ ভূখণ্ড কখন বাসযোগ্য হবে, অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

চব্বিশের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে