হোম > জাতীয়

আনসার সদস্যরা রাজধানীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার-ডিজি আনসার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, এই বাহিনীর সদস্যরা মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে তাদের প্রধান দায়িত্ব।

বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে পরিচালিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনীর এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’। গত ১৬ জুন শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের মোট ৫,২৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অংশগ্রহণকারীদেরকে নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে কয়েকজন প্রশিক্ষণার্থী জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনে দায়িত্বশীলতার নতুন মাত্রা যুক্ত করেছে।

নগর প্রতিরক্ষা দলের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে আগামীতেও এমন প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক নুরুল আফসারসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ