হোম > জাতীয়

ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

আতিকুর রহমান নগরী

হাদির জানাজায় অংশ নিতে মানুষ আসছেন মানিক মিয়া এভিনিউতে। ছবি: আমার দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। অনেকে এককভাবেও আসছেন। ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ আসছেন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জানাজাস্থলে আসতে থাকেন মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জনসমুদ্রে পরিণত হয়েছে।

মানিক মিয়া এভিনিউ প্রতিটি গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তারা জানাজাস্থলে প্রবেশ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজন হলে চেক করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।

অনেকে কালো ব্যাচ কিনছেন হাদির মৃত্যুতে শোক জানাতে, অনেকে কিনছেন জাতীয় পতাকা হাদির দেশপ্রেমে একাত্মতা প্রকাশ করতে। ছোট ছোট বাচ্চারা এসেছেন বাবার সঙ্গে, এসেছেন নারীরাও।

বিপুল জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন এবং নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা হয়েছে।

গণমাধ্যম পরিচালনায় জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে হবে

সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর বাজারে বাহারি রসালো ফল

এখনো ‘বঙ্গবন্ধু পরিষদের’ দখলে পানি উন্নয়ন বোর্ড

লাশ চুরিতে কোটি টাকার বাণিজ্য

হাম-নিউমোনিয়া আক্রান্ত শিশুদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক

সরকার এবং জামায়াতসহ ইসলামপন্থী দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান টিআইবির

রাজা আসে রাজা যায়, জনগণের দিন বদলায় না: বদিউল আলম মজুমদার

দেশের সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী