হোম > জাতীয়

সচিবালয়ে দুই দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সচিবালয়ে প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিরবচ্ছিন্ন কাজের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, 'আগে সপ্তাহের প্রতি সোমবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধ ছিল। এখন বৃহস্পতিবারও যোগ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে' বলেও জানান তিনি।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের একাংশ আজও এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

এ সময় তারা কয়েকজন এক দপ্তরে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। তবে আজ কোনো ধরনের সভা, সমাবেশ কিংবা বিক্ষোভ করেননি কর্মচারীদের কেউ।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত