হোম > জাতীয়

দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের চলমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা অব্যাহত থাকার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের এখানে আপাতত কোনো মূল্যায়ন নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বড় আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দল ও তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, প্রধানমন্ত্রীকে হিন্দু নেতারা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের বর্বরোচিত হামলায় হেফাজতের গভীর শোক

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

ছাত্রদলের পাহারায় চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছেন চুয়েটের ভিসি: সাদিক কায়েম

পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার