হোম > জাতীয়

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার

বায়ুদূষণ রোধ করার লক্ষে ঢাকার সাভার উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার পরিবেশ সুরক্ষার জন্য বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৫ অনুযায়ী এই ঘোষণা দিয়েছে। গতরোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।

এই ঘোষণার প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে। কেবল নির্ধারিত প্রযুক্তিনির্ভর ইটভাটাগুলো কার্যক্রম চালাতে পারবে। এছাড়া উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মান জাতীয় সীমার প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে প্রবাহিত উত্তরপশ্চিম ও উত্তরপূর্ব বাতাস ঢাকার ওপর দূষণের প্রভাব ফেলে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে সাভারসহ ঢাকা ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ কমবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এই ঘোষণাকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির