হোম > জাতীয়

বিশ্বজিৎ দাস স্মরণে পুরান ঢাকায় নির্মিত হচ্ছে স্মৃতিস্তম্ভ

প্রতিনিধি, জবি

রাজধানীর পুরান ঢাকায় ২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মীদের হাতে নৃশংসভাবে নিহত হন দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ দাস।

শত শত মানুষের সামনে, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ক্যামেরার সামনে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

সেই বিশ্বজিৎ দাসকে স্মরণে এবার পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সদরঘাট শাঁখারীবাজার চার রাস্তার মোড়ে নির্মিত হচ্ছে একটি স্মৃতিস্তম্ভ।

ইতোমধ্যে সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু হয় এবং সন্ধ্যায় প্রাথমিক কাজ সম্পন্ন হয়।

এর আগে ১১ সেপ্টেম্বর ক্যাম্পাসের সামনে থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবিতে আয়োজিত এক সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন ওই মোড়কে “বিশ্বজিৎ চত্ত্বর” ঘোষণা করেন। পরে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অধ্যাপক রইছ উদ্দিন বলেন, এখানেই ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে হত্যা করেছিল। তাই এই স্থানকে আমরা বিশ্বজিৎ চত্ত্বর হিসেবে ঘোষণা করেছি।

আমি বিশ্বাস করি, এখান থেকেই পুরান ঢাকার নতুন সাংস্কৃতিক আবহের সূচনা হবে। রাজু ভাস্কর্যের আদলে গড়ে ওঠা এই স্থাপনাকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার