হোম > জাতীয়

সংসদ নির্বাচন: ২০ অক্টোবর থেকে শুরু ইউএনওদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসাবে আগামী ২০ অক্টোবর (সোমবার) থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হক স্বাক্ষরিত এক সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আগামী ২০ অক্টোবর থেকে ১১ নভেম্বর (সম্ভাব্য) সময়কালে প্রতিক্ষেত্রে দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ প্রশিক্ষণে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুমতি দেওয়া হলো।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা

পবিত্র শবে বরাত আগামীকাল

আগামীকাল বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের নানা অনুষ্ঠান

২৪ ঘণ্টার কম সময়ে তিন দফায় কমেছে স্বর্ণের দাম

সামনে অর্থনীতির চ্যালেঞ্জ অনেক বড়: অর্থ উপদেষ্টা

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং উদ্বোধন

জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক হয়েছে