হোম > জাতীয়

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে এই রুটের ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শুক্রবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এরমধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি, ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি এবং ২৭ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ছয়টি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজ (কাতার) চারটি, এমিরেটস এয়ারলাইন্স (সংযুক্ত আরব আমিরাত) দুটি এবং জাজিরা (কুয়েত) চারটি, মোট ২২টি ফ্লাইট।

ঈদযাত্রায় সড়কে নিহত ২৭৪

আমাদের দেশে যে পরিমাণ আইন আছে তা অন্য দেশে নেই

আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে চলবে না: শিক্ষামন্ত্রী

সরকার চেষ্টা করছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে: জ্বালানি প্রতিমন্ত্রী

স্পিকারের সহধর্মিণী সংকটাপন্ন, ভেন্টিলেশনে চিকিৎসাধীন

জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আগামীকাল

সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না: প্রধানমন্ত্রী

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী