হোম > জাতীয়

গ্যাস নিয়ে যে দুঃসংবাদ দিল পেট্রোবাংলা

আমার দেশ অনলাইন

এআই দ্বারা নির্মিত ছবি।

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন গ্যাস সরবরাহ কমবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যাবে। স্বাভাবিক সময়ের তুলনায় সরবরাহ কম থাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকেরা গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।

পেট্রোবাংলা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেও টার্মিনালটিতে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি বৈঠক শেষে সরকারের কঠোর বার্তা

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও

পোশাক খাতের মজুরি নির্ধারণে বোর্ড, সরকারের সিদ্ধান্তকে স্বাগত বিকেএমইএর

মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো যে সিদ্ধান্ত

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশনা