হোম > জাতীয়

শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় আসকের নিন্দা

স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ ও পদযাত্রায় পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ, জলকামান থেকে গরম পানি নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। রোববার সংস্থাটি এ উদ্বেগ জানায়।

আসক জানায়, ৮ নভেম্বর ঢাকার শাহবাগে তিন দফা দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষকদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান থেকে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয়েছেন কমপক্ষে দেড় শতাধিক শিক্ষক।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে বাংলাদেশ সংবিধানের ৩৭ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কিন্তু এ ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে এখনো শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে গঠনমূলক কোনো পদক্ষেপ দেখা যায়নি, যা দুঃখজনক।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, শিক্ষক সমাজ জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূলভিত্তি। তাদের ওপর হামলা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। সম্প্রতি ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রতিও একই ধরনের আচরণ লক্ষ্য করা গেছে, যা উদ্বেগজনক। সরকারের কোনো ধরনের নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে এমন কঠোর পদক্ষেপ বারবার নিতে পারে তা বোধগম্য নয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। পাশাপাশি, শিক্ষকদের দাবিগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে সংলাপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের