হোম > জাতীয়

আমাদের দেশে যে পরিমাণ আইন আছে তা অন্য দেশে নেই

শীর্ষক আলোচনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে স্লোগান তুলবো তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি। তিনি বলেন, আমাদের দেশে যে পরিমাণ আইন আছে তা অন্য দেশে নেই। আইনের প্রতি আমাদের সচেতন হতে হবে তাহলে আমরা আইনকে সম্মান করতে পারবো।

শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান রুমে নারী মৈত্রী আয়োজিত এক শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে রেপ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু আমাদের দেশে কি রেপ কমেছে। তামাকবিরোধী আইন আছে। ২০০৫ সালে এই আইন করা হয়। দীর্ঘ সময় পার হয়ে গেছে, তাহলে কেন তামাক সেবন বন্ধ হয়নি। এখনো দেখা যায় মানুষ রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। তাই দেশকে তামাকমুক্ত করতে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সিগারেট খাওয়া, তামাক সেবন করা মানুষের জীবনকে দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যায়। এজন্য আমি সিগারেট খাওয়াকে পছন্দ করি না। তিনি বলেন, বিভিন্ন নিষিদ্ধ ড্রাগ কিডনিসহ নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আমি অ্যাপ্রসিয়েট করি যারা মাদককে না বলে।

ফারজানা শারমীন বলেন, আমাদের তরুণদেরকে বোঝাতে হবে, সচেতন করে তুলতে হবে। তাদের বলতে হবে এ ধরনের ড্রাগ থেকে শরীরে নানা রোগের সৃষ্টি হয়। শরীর দুর্বল হয়, মেধার বিকাশ বাঁধা গ্রস্থ হয়।

তিনি বলেন, আজকে যারা আমার সামনে বসে আছে এই টগবগে তরুণদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। এই তরুণরা আমাদের কাছে বটবৃক্ষের মতো। তাদের কাছ থেকে আমাদের অনেক উপদেশ গ্রহণ করা যায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের দেশের তরুণ যুবক, নারী ও শিশুকে রক্ষা করতে, পথভ্রষ্ট থেকে ফিরিয়ে আনতে। এজন্য তিনি এখন থেকেই প্রত্যেক পরিবারের অভিভাবক থেকে তাদের ছেলে-মেয়েদের সচেতন করে তোলার উপর গুরুত্বারোপ করেন।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান