হোম > জাতীয়

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ মিলছে না সরকারি চাকরিজীবীদের

আমার দেশ অনলাইন

চলতি মাসে আশুরার ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা। তবে এবার আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ মিলছে না। সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়বে এবারের আশুরার ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর ছুটি ২৬ জুন (শুক্রবার)। নির্বাহী আদেশে এদিন ছুটি থাকে সরকারি দপ্তর। ছুটি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানও।

তবে সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়বে এবারের ছুটি।

আজ মঙ্গলবার জিলহজ মাসের ১৫ তারিখ। জিলহজ মাস ২৯ দিনে হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা ২৬ জুন, শুক্রবার।

আবার জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন। সেক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন অর্থাৎ শনিবার। এই দুই দিনই বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। সুতরাং এবার আশুরায় অতিরিক্ত ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।

আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহররম।

এ মাসের ১০ তারিখের দিনকে আশুরা বলে। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। সেই সম্মানিত মাসের ১০ তারিখও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ।

রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

রংপুরের পথে প্রধানমন্ত্রী

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

জুলাই অভ্যুত্থানে শহীদ ৯ সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে বই ‘বিসর্জন’

শাহজালালে ১৫ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা: বিমানমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ

এবার শীতের স্থায়িত্ব কমতে পারে, শঙ্কা আবহাওয়াবিদদের