হোম > জাতীয়

হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে: পরিবেশ উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

উপদেষ্টা হাসান আরিফ পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী। তার পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণ আইন প্রয়োগে তার অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানানোর পর স্মৃতিচারণমূলক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তার কাছে গিয়েছি ব্যক্তিগত মামলা রেখে তিনি বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সব কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করেছেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, মরহুম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পরিবেশ রক্ষায় তার অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ