হোম > জাতীয়

হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৮

স্টাফ রিপোর্টার

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮ শিশু। হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৭ দিনে সর্বমোট ১৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০৯ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল ২০২৬ সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন করে ১৬৮ শিশু হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১৭৭শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। এর মধ্যে ১৬৮ শিশুর দেহে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে । একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৯ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০৮ শিশু । এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছে আট হাজার ৯১০ শিশু । যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ৬০৯ শিশু।

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

জুলাইযোদ্ধাকে রাষ্ট্রপতি ‘চুপ্পুর ছেলের’ হুমকি

অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন জিয়াউর রহমান

রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পর জেনারেল মঞ্জুর প্রাণ বাঁচাতে যা করেছিলেন

জিয়াউর রহমানকে হত্যার সময় কেমন ছিল চট্টগ্রামের পরিস্থিতি

সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা

হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু