হোম > জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কিশোরী ও এক বাসচালক। সোমবার রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ও গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পশ্চিম রামপুরায় প্রাইভেটকারের ধাক্কায় মারা যান ১২ বছরের অনিকা তাহসিন। তিনি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার প্রত্যাশি গ্রামের মো. সিদ্দিকুর রহমান ও আছিয়া বেগমের মেয়ে। পরিবারের সঙ্গে পূর্ব রামপুরায় ভাড়া বাসায় থাকতেন। ডিআইটি রোড পলাশবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার সময় তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। ঘটনায় উত্তেজিত জনতা ওই গাড়িটি ভাঙচুর করে।

অন্যদিকে, গাবতলী টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন মো. জীবন (৪০)। তিনি নীলফামারী সদর উপজেলার মো. আব্দুল গফুরের ছেলে। মিরপুরের কাউন্দিয়া এলাকায় থাকতেন এবং অসিম পরিবহনের বাসচালক ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। প্রতিবেশী সাজু তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরে সেখান থেকে ঢামেকে পাঠানো হয়। রাত ১২টায় ঢামেক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য উভয়ের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা