হোম > জাতীয়

বাংলাদেশে নতুন ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে: ড. ইউনূস

আতিকুর রহমান, চবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মিসরের রাজধানী কায়রোয় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। ডি৮ সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস এখন কায়রোতে অবস্থান করছেন। বাসস।

বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। জাম্বরি আবদুল কাদির বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে অপেক্ষায় রয়েছি।

রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন। মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ও সমর্থন করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

এদিকে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ড. ইউনূস আল-আজহার আল শরিফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিসরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ-কার্লটন হোটেলে সাক্ষাৎকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সফরে বৃহস্পতিবার শুরু হওয়া ডি-৮ সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি।

ড. ইউনূস গতকাল সকালে কায়রো পৌঁছান। মিসরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। পরে প্রধান উপদেষ্টা তাঁর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। মঙ্গলবার রাতে সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ