হোম > জাতীয়

জ্বালানি তেলের এক মাসের মজুত আছে, আরো বাড়ানোর চেষ্টা করছে সরকার

জানালেন মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে, আরো বাড়ানোর চেষ্টা করছে সরকার। সাধারণত দেশে জ্বালানি তেলের ১৫ দিনের মজুত থাকে, কিন্তু বর্তমানে এক মাসের মজুত রয়েছে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়।

আন্তর্জাতিক যে ক্রাইসিস আমরা জানি—প্রধানমন্ত্রী আসলে কী বলছেন? জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য সরকারি যত সামর্থ্য আছে, সবকিছু যাচাই করেছেন। তিনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী অবস্থা আছে। আমি জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে, আমাদের এর আগে জেনারেলি (সাধারণত) ১৫ দিনের একটা মজুত থাকত। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিশিয়েন্ট (পর্যাপ্ত) রয়েছে।’

মানুষ আতঙ্কে তেল কিনছে জানিয়ে নাসিমুল গনি বলেন, এগুলো (জ্বালানি তেল) তো অতিরিক্ত কিনলে নষ্টই হবে বলে মনে হয়। তো এগুলো হচ্ছে কিছু। তো সেটা হয়তো আর কয়েকদিন পর কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সরকার থেকে আগামীতে শিগগির যে প্ল্যান নেওয়া হয়েছে, তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে।

কত দিনের মজুত আসলে আছে, ১৫ দিনের কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন এক মাসের—এক মাসের মতো আছে আমার কাছে।’

জেট ফুয়েলের যেহেতু দাম বেড়েছে, তো সে ক্ষেত্রে কি মানুষ প্যানিকড হচ্ছে যে তেলের দাম বাড়তে পারে? এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, জেট ফুয়েলের দাম সবকিছুরই তো বাইরে দাম বেড়েছে না? এখন জেট ফুয়েলের দাম যদি আমরা... এটার কতগুলা ব্যাপার আছে। না হলে এখানে তো অন্য দেশের এয়ারলাইন্সও আসে। আসে না বাংলাদেশে? তারা তেল ফুরিয়ে গেলে কি ভারত থেকে তেল নিয়ে আসে? তা তো করে না, এখান থেকে কেনে। তখন আমরা লসে পড়ে যাই। সেজন্য বিমান তো ব্যবসা আন্তর্জাতিক যে রেট আছে সেই রেটে চলছে।

এক মাসের মজুত কোন কোন তেলের আছে- জানতে চাইলে তিনি বলেন, সব তেলেরই আছে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, যেগুলো মিস করছি (চুক্তির পরও পাওয়া যাচ্ছে না) আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজব শোনা যাচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, এ সম্বন্ধে আমি অবগত নই এবং এরকম কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না। তাহলে তো প্রথম দিকেই করতে পারতো।

সিআইডির নতুন প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ

অভিন্ন প্রশ্নপত্রে হবে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা

ভাটারায় ব্যবসায়ীর আত্মহত্যা

অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত

উত্তরায় ভয়াবহ মাদক কিটামিন ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৩ বিদেশি

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস দিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি, সিসি ক্যামেরা স্থাপন হবে কেন্দ্রে

রাজধানীতে ঝুম বৃষ্টি, পথচারীদের ভোগান্তি

২৭ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৭৫ আন্তর্জাতিক ফ্লাইট

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে