হোম > জাতীয়

নতুন বাংলাদেশ স্বৈরাচারী কায়দায় চলবে না

শহীদ মেহেরুন নেসার বাবা

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন বলেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ স্বৈরাচারী কায়দায় চলবে না। যদি শহীদদের দাবি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হয়, তাহলে ১১দলীয় জোটের ডাকে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোশারফ হোসাইন বলেন, আন্দোলনে যাদের চোখ নেই, হাত নেই কিংবা পা নেই—তাদের দিকে তাকাতে পারছি না। তারেক রহমান আপনি জটিলতা তৈরি করবেন না। আপনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে ওয়াদা করেছেন, তা অবিলম্বে পূরণ করুন। আপনার মাকে আমরা শ্রদ্ধা করি। হাসিনা ক্ষমতায় থাকলে আপনার মায়ের জানাজা তো দূরের কথা, দেশে কবরও দিতে দিত না। আপনার বাবার কবরও হয়ত রক্ষা পেত না। আজ আমাদের সন্তানদের আত্মত্যাগের কারণেই আপনারা দেশে আসতে পেরেছেন।

তিনি বলেন, ‘আমাদের আত্মত্যাগকে খাটো করে দেখবেন না। আপনাকে ভালোবাসি বলেই বলছি, দেশটা ভালোভাবে চালান। স্বৈরাচারী হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। একবার রাজপথে নামলে আমরা কয়জন মরব তা ভাবব না, কিন্তু আপনারা পালানোর জায়গা পাবেন না। তাই অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের দাবি বাস্তবায়ন করুন। নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলাই আপনাদের প্রতি আমাদের শহীদ পরিবারগুলোর দাবি।

এমবি

নিরপেক্ষ সাংবাদিকতা করায় ফ্যাসিস্ট আ.লীগ প্রতিপক্ষ মনে করত, বিএনপিও মনে করছে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

নির্যাতনের সংস্কৃতি বন্ধে ৪ দফা প্রস্তাব দিলেন মাহমুদুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

টিকার মজুত নিয়ে ধোঁয়াশা, সংকট মরণব্যাধি জলাতঙ্ক টিকার

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এলডিসি উত্তরণে আনুষ্ঠানিকভাবে সময় চেয়েছে বাংলাদেশ