হোম > জাতীয়

বস্তিবাসী ও উপকূলীয়দের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের ২ প্রকল্প

বিশেষ প্রতিনিধি

ঢাকার বস্তিবাসী ও দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মার্কিন ডলারের দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকার বস্তিগুলোর সার্বিক উন্নয়নে ৫০ মিলিয়ন ডলার এবং উপকূলীয় ৮টি জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকা সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ের কর্মসূচি রয়েছে।

সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যা পেসমির (Jean Pesme) সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৈঠকে উপকূলীয় অঞ্চলে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ (Bangladesh Strategic Flood Resilience Program) এবং ঢাকা শহরের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘স্ল্যাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ (Slum Improvement in Dhaka City) শীর্ষক প্রকল্প দুটি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা পাওয়ার সুযোগ আমাদের বেশি। তাই সংস্থাটিকে বাংলাদেশ সবসময় বিশেষ গুরুত্ব দেয়। বৈঠকে দেশের সার্বিক উন্নয়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে কথা হয়েছে।

উপকূলীয় এলাকার দুর্যোগ ঝুঁকি বিষয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ওই অঞ্চলের মানুষ অনবরত ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। তাদের জীবনযাত্রাকে টেকসই ও দুর্যোগসহনশীল করে তোলা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানোই ২০০ মিলিয়ন ডলারের এই কর্মসূচির মূল লক্ষ্য।

এছাড়া বৈঠকে কমিউনিটি পর্যায়ের অবকাঠামো তৈরি, সমন্বিত গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের জন্য ব্যাপক পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

উন্নয়ন কার্যক্রম টেকসই করার বিষয়ে জোর দিয়ে এলজিআরডি মন্ত্রী উল্লেখ করেন, সর্বোচ্চ জনঅংশগ্রহণ, অংশীজনদের সুফল নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতার ওপরই যে কোনো প্রকল্পের সাফল্য নির্ভর করে। এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করবে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ

ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে: রাষ্ট্রপতি

জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের

পানিপ্রবাহ নিশ্চিতের তাগিদ ঢাকার