হোম > জাতীয়

অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী যেই হোন না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ করেছি, সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট নয়। পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। শুদ্ধ বাংলায় এটা মানানসই নয়। সে জন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছি।’

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এবারের সংসদ অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল। এটি কোনো বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।

এমবি

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্যের সুযোগ না পাওয়ায় সেলিম ভূঁইয়ার ক্ষোভ

পিলারের কাছের মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট স্বপ্নবিলাসী, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মাহদী আমিন

ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

তিন মাসে হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ ছাড়ালো

যাত্রাবাড়ী এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান ডিএসসিসির