হোম > জাতীয়

জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

সম্প্রতি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের আঞ্চলিক অফিস স্থাপনের ঘোষণার প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

সোমবার বাদ মাগরিব রাজধানীর দিলু রোড মাদ্রাসায় অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির কথা জানানো হয়।

বিক্ষোভ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি সালাহ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাওলানা ফয়সাল আহমদ, মুফতি শরীফুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতি ইমরানুল বারী সিরাজী,মুফতি সুলতান আহমদ, মাওলানা শামসুদ্দীন বড়াইলী,মুফতি আল‌আমিন,মুফতি সানা উল্লাহ খান, মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খান, মুফতি এহতেশামুল হক সাখী, মাওলানা জুবায়ের রশিদ, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

হেফাজত নেতারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে এবং পশ্চিমা চাপ ও এজেন্ডা বাস্তবায়নে এধরনের অফিস প্রতিষ্ঠা জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। এটি দেশের আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অংশ।

তারা আরো বলেন, জাতিসংঘ মানবাধিকার সংস্থা একপেশে ও পক্ষপাতদুষ্ট আচরণের পরিচয় দিয়েছে বারবার। বিশেষ করে মুসলিম রাষ্ট্রসমূহে। সুতরাং বাংলাদেশে তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন একটি গভীর ষড়যন্ত্রের সূচনা।

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আলোচনা সভা অনুষ্ঠিত

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো

ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন জাহাজ উদ্বোধন

ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে

মাতুয়াইলের ল্যান্ডফিলকে দৃষ্টিনন্দন ইকো পার্ক করার ঘোষণা

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন