হোম > জাতীয়

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

স্টাফ রিপোর্টার

সরকারি কোনো ঘোষণা বা অনুমোদন ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০)-কে সিলগালা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানটি সিলগালার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা ও বিদেশগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে নেওয়া তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনের চায়না টাউনে একটি রিক্রুটিং এজেন্সি পাসপোর্ট জমা নিচ্ছে ও ফরম ফিলাপ করাচ্ছে—এমন খবর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানতে পারেন। পরে তিনি এ অভিযানের নির্দেশ দেন।

এ ছাড়া, জব্দ করা পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী