হোম > জাতীয়

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পাবেন সাড়ে ৭ হাজার টাকা

সাংবাদিকদের কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেবে সরকার। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা কমপক্ষে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন।

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন হয়।

মন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসাররা এই তালিকা করছেন। তারা ক্ষতিগ্রস্তদের নানা ক্যাটাগরি করবেন এবং সহায়তা মে থেকে জুলাই তিন মাস পর্যন্ত চলবে।’ ক্ষতি বিবেচনায় এ সহায়তা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করছি। যদিও কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো আমরা সেটা পোষাতে পারব না।’

তিনি বলেন, তবে যে লোকটা এখন মহাবিপদে, যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে, সেখান থেকে কিছুটা লাঘব হয়।

মন্ত্রী কোরবানির পশুর বিষয়ে বলেন, ‘দেশে কোনো সংকট নেই। যে কারণে আমরা বর্ডার হাটগুলো বন্ধ করেছি এবং বিদেশ থেকে যেন গরু না আসে সে ব্যবস্থাও করেছি।’

এছাড়া তিনি বলেন, ‘এই ডিসি সম্মেলনে আলুর কম দামের বিষয়টি উঠে এসেছিল। আমরা এই খাদ্যপণ্যের বহুমুখী ব্যবহার আরও বাড়াতে এবং রপ্তানিযোগ্য আলু চাষে মনোযোগ দিচ্ছি। এ বছর থেকেই ফ্রেঞ্চফ্রাই ও চিপস করা যায় এমন আলুর চাষ শুরু করা হয়েছে। আশা করছিস এগুলো একসময় রপ্তানি করতে পারব।’

এলআর

আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি