হোম > জাতীয়

৪ জুলাই যোদ্ধা ও তাদের পরিবারসহ ওমরাহ পালন

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চারজন জুলাই যোদ্ধা এবং তাদের প্রত্যেকের পরিবারের একজন সদস্যসহ মোট আটজনকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব প্রেরণ করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটে বৃহস্পতিবার বিকাল ৫টায় তারা জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। যাত্রার পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জুলাই ২০২৪-এর ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত দৃষ্টিশক্তি হারানো ছাত্র-জনতার ত্যাগ ও অবদানের সম্মানে মোট ২২ জনকে—এর মধ্যে ১১ জন দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা ও তাদের সহায়ক ১১ সদস্যের —পবিত্র ওমরাহ ব্রত পালনের জন্য সৌদি আরব প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়। ওমরাহ ব্রত পালনের মহৎ উদ্যোগের জন্য উপস্থিত জুলাই যোদ্ধাগণ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এরই অংশ হিসেবে প্রথম ধাপে আটজনকে প্রেরণ করা হয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের যৌথ সহযোগিতায় যাত্রার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। জুলাই যোদ্ধাগণ সৌদি আরবে মোট নয় দিন অবস্থান করবেন—মক্কায় হোটেল ওয়েস্টার্নে ১৪ অক্টোবর পর্যন্ত (৫ দিন) এবং মদীনায় হোটেল কুবা রোডে ১৮ অক্টোবর পর্যন্ত (৪ দিন)।

ওমরাহ পালনে জেদ্দা গমণের প্রাক্কালে আহত জুলাই যোদ্ধাদের বিদায় অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিধিবৃন্দ।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী