হোম > জাতীয়

গুজব-অপতথ্য রুখতে কাজ করতে হবে : তথ্য সচিব

আতিকুর রহমান নগরী

জাতীয় নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ রুখে দিতে তথ্য কর্মকর্তাদের আপসহীন ঢাল হয়ে কাজ করতে হবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, দেশের তথ্য প্রবাহকে সঠিক ও বস্তুনিষ্ঠ রাখতে তথ্য কর্মকর্তাদের দায়িত্ব এখন বহুগুণ বেড়েছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপফেকের মতো অপশক্তিকে দৃঢ়ভাবে ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

বিশেষত, একটি মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে হলে গুজব ও অপপ্রচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে। 

তিনি আশা প্রকাশ করেন, এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তারা নিজেদেরকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আপনাদেরই প্রতিষ্ঠান। তবে, এই প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে বদ্ধপরিকর। তিনি প্রতিষ্ঠানের এ লক্ষ্য সফল করতে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সর্বোচ্চ নিয়মানুবর্তিতা এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদফতর (পিআইডি) থেকে মোট ২২ জন কর্মকর্তা এই পেশাগত প্রবেশক পাঠ্যধারায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ ও পারভীন সুলতানা রাব্বীসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী