হোম > জাতীয়

শাহজালাল থেকে লাগেজ চোরচক্রের এক সদস্যকে আটক

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চোরচক্রের এক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী মো. আরমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। গত ৩ নভেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের এক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের সহায়তায় তাকে আটক করা হয়।

কাওছার মাহমুদ জানান, অভিযুক্ত আরমানকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিনি গত ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০৬) ফ্লাইটে করে রিয়াদ থেকে ঢাকায় আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর ইউএস বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত বেল্ট নম্বর-২ থেকে অন্য যাত্রীর দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। এরপর ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, যাত্রী বেশে লাগেজ চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি ও বিমানবন্দর কর্তৃপক্ষের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল।

অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী মো. আরমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। সেখানে তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আটক যাত্রীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে