হোম > জাতীয়

কারখানাগুলো ৫ আগস্টের আগেই বন্ধ ছিল: শ্রম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সাভার

শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ৫ আগস্টের পর যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এ কারখানাগুলো আগে থেকেই বন্ধ ছিল।

বুধবার দুপুরে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিক কারখানা চালু থাকায় ব্যাংক থেকে টাকা নিয়েছে, সেই টাকায় শ্রমিকদের বেতন দেয় নাই কাজও করে নাই। এসব কারখানার মালিকের বেশির ভাগ বিদেশে চলে গেছে। যারা তিন 'শ কোটি টাকা নিয়েছে ঋণ খেলাপি হয়েছে তার পরেও ব্যাংক টাকা দিয়েছে। পলিটিক্যাল কানেকশনে ব্যবসা করলে এরকম হবে।

এ সময় বাংলাদেশসহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেমিনারে অংশ গ্রহণ করেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার