হোম > জাতীয়

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়

স্টাফ রিপোর্টার

প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড রোধ এবং নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম নিজে তদারকি করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে ইতিমধ্যে বিশেষ বাহিনী বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে এবার নিয়োগ পরীক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে তা প্রতিটি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া নিশ্চিত করতে তিনি সচিবালয়ে রাত জেগে নিজে উপস্থিত থেকে তা তদারকি করেছেন।

আমিনুল হক বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ফলাফল প্রকাশ পর্যন্ত তিনি নিজেই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

প্রতিমন্ত্রী আরো জানান, শুক্রবারের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকালের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও দৃঢ়তার সঙ্গে জানান তিনি।

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

সুন্দরবনে ৭৪ কিলোমিটার এলাকাজুড়ে নাইলনের বেড়া