হোম > জাতীয়

হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৪টি ভবন নির্মাণ হবে: আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৪টি ভবন নির্মাণ করা হবে। গণকটুলি সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, মিরনজিল্লা সুইপার কলোনীতে ২টি ১০ তলা ভবন, ধলপুর এলাকায় ৯টি ১০ তলা ভবন এবং পোস্তগোলা এলাকায় ১টি ৬ তলা ভবন নির্মাণ করা হবে। এছাড়া প্রতিটি ভবনে একটি ফ্লোরে তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল তৈরি করা হবে।

মঙ্গলবার ঢাকার হাজারীবাগে সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত "নিপীড়িত হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক" মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, হরিজন সম্প্রদায়ের বসবাসকারী এলাকাগুলোতে ছোটো করে হলেও খেলার মাঠ নির্মাণ করতে হবে যা শিশুদের মাদক কিংবা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য খেলা-সামগ্রী পাঠানো হবে ঘোষণা দেন আসিফ মাহমুদ। এলাকাগুলোতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করার কথা উল্লেখ করেন তিনি।

এ ছাড়াও হাজারীবাগে ২টি মন্দিরের জন্য আধুনিক ভবন নির্মাণ ও মন্দির প্রাঙ্গণে বর্ষা কিংবা বৃষ্টিতে ডুবে যাওয়া প্রতিরোধে নতুন প্রকল্প গ্রহণ করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বেকার সমস্যা সমাধানে হরিজন সম্প্রদায়ের জন্য যেসব শূন্য পদ সিটি কর্পোরেশনগুলোতে রয়েছে তা দ্রুত পূরণ করা হবে বলে জানান তিনি। ব্যানারে যেন নিপীড়িত আর না লিখতে হয়, সকলে মিলে একসাথে একটি পরিবারের মতো সুস্থ ও সুন্দর শহর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আসিফ মাহমুদ।

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ কারো অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়

সংবাদকর্মীদের ঈদের ছুটি ৫ দিন

আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুশি ও ইমোশনের

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে

আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে সক্ষম হব

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল