হোম > জাতীয়

সব সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত, বাড়বে পণ্যের দাম

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সব সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীতে পণ্যের দাম বাড়বে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি সংকট ‘মড়ার উপর খাঁড়ার ঘা’য়ের মতো পরিস্থিতি তৈরি করেছে। শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহব্যবস্থার ওপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে চেষ্টা করা হচ্ছে। তবে একসময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। যদি সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে।

জুলাই শহীদ-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনে অগ্রগতি কতটুকু, জানতে চাইলেন তুলি

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১০৯৭ আক্রান্ত

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানালেন মন্ত্রী

প্রশাসনে বড় রদবদল, একযোগে বদলি ২৭ উপসচিব

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে