হোম > জাতীয়

দেশের ৯৭ শতাংশ তরুণ ভোট দিতে ইচ্ছুক

স্টাফ রিপোর্টার

দেশের ৯৭ দশমিক ২ শতাংশ তরুণ আসন্ন নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক বলে জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার।

বুধবার রাজধানীর মহাখালীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে ইয়ুথ ম্যাটারস সার্ভে-২৫ এর জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে তারা এই তথ্য তুলে ধরে।

সংস্থাটির জরিপে জানা যায়, দেশের ৯৭ দশমিক ২ শতাংশ তরুণ আসন্ন নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক। তারমধ্যে ১৯ দশমিক ৬ শতাংশ বিএনপিকে আর  ১৬ দশমিক ৯ শতাংশ তরুণ ভোট দিতে চায় জামায়াতকে। আর এনসিপিকে ৩ দশমিক  ৬ শতাংশ আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে ভোট দিতে চায় ৯ দশমিক ৫ শতাংশ তরুণ।

জরিপে সংস্থাটি জানায়, আসন্ন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিলে ৫৬ দশমিক ৯ শতাংশ তরুণ ভোট দিবেন না। আর ৪৩ শতাংশ ভোট দিবেন। এর মধ্য আওয়ামীলীগের ২০ শতাংশ তরুণ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতকে দিতে চাই ১৭ দশমিক ৮ শতাংশ। এনসিপিকে ৩ দশমিক ৩ শতাংশ

নির্বাচনে স্বচ্ছতার বিষয়ে সরকারের প্রতি আস্থা নেই ৪৯ শতাংশ তরুণের।

জরিপে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, দেশের ৬২ দশমিক ৩ শতাংশ তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে। আর টেলিভিশন থেকে ১৯ শতাংশ তরুণ তথ্য সংগ্রহ করে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের