হোম > জাতীয়

তাপদাহের পরিধি ও মাত্রা কমেছে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি

স্টাফ রিপোর্টার

আজ শনিবার তৃতীয়দিনেও দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তাপদাহ বয়ে গেলেও এর পরিধি কমে এসেছে। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ এবং রাজধানীর তাপমাত্রাও আগের দিনেও তুলনায় কিছুটা কমেছে।

আজ শনিবার দেশের ১৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। যা আগেরদিন শুক্রবার তাপপ্রবাহ ছিল ২৭ জেলায়। আগামীকাল রোববার ও আগামী সোমবার তাপমাত্রা আরো কমে আসতে পারে। এছাড়া আগামী মঙ্গলবার থেকে দেশে টানা কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এতে তাপমাত্রাও কমে কয়েকদিনের জন্য তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই।

আজ রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের তুলনায় তাপদাহের পরিধি কমে এসেছে। আজ খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলায় ১৫ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।

তিনি জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় টানা তিন দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গতকাল শুক্রবারের তুলনায় আজ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে। অন্যান্য জেলাও তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমে গরমের দাপটও কমেছে।

আবহাওয়াবিদ আরও বলেন, রোববার ও সোমবার তাপমাত্রা আরো কমে তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলার সংখ্যাও আরো কমে আসতে পারে। আর আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়লে তাপপ্রবাহ একেবারেই কয়েকদিন থাকবে না।

আজ দেশের ৬১ টি আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র এলাকার মধ্যে সিলেটে ৮৩ মিলিমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীতে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

সরকারের কড়া বার্তায় প্রশাসনে কাজের গতি বৃদ্ধির আশা

রোববার থেকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

বিগত সরকারের সুবিধাভোগী ৭০ শতাংশই ভুয়া: সমাজকল্যাণ মন্ত্রী

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী