হোম > জাতীয়

হাদির আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে দোয়ার অনুরোধ

ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতি

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে- জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ পরিপ্রেক্ষিতে শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে।

জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর বাজারে বাহারি রসালো ফল

এখনো ‘বঙ্গবন্ধু পরিষদের’ দখলে পানি উন্নয়ন বোর্ড

লাশ চুরিতে কোটি টাকার বাণিজ্য

হাম-নিউমোনিয়া আক্রান্ত শিশুদের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক

সরকার এবং জামায়াতসহ ইসলামপন্থী দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান টিআইবির

রাজা আসে রাজা যায়, জনগণের দিন বদলায় না: বদিউল আলম মজুমদার

দেশের সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

দেশের সব উপজেলায় এআই ট্রেনিং সেন্টার হবে: আইসিটি মন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল সাচিন