হোম > জাতীয়

অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জাতীয় সংসদে বর্তমান অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবি

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্যের সুযোগ না পাওয়ায় সেলিম ভূঁইয়ার ক্ষোভ

পিলারের কাছের মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট স্বপ্নবিলাসী, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মাহদী আমিন

ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

তিন মাসে হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ ছাড়ালো

যাত্রাবাড়ী এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান ডিএসসিসির