হোম > জাতীয়

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

আমার দেশ অনলাইন

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও কারিগরি শিক্ষার বর্তমান সংকট নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। রোববার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যেদিন থেকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান বেড়েছে, সেদিন থেকেই দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

সংসদে দেওয়া বক্তব্যে মো. মনিরুল হক চৌধুরী বলেন, কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি হলেও বর্তমানে বিভিন্ন আমলাতান্ত্রিক ও আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মেডিকেল টেকনোলজি বা কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অচলাবস্থা নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

চিকিৎসা ও কারিগরি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ডাক্তার যত বড়ই হোক, ইনজেকশন দেওয়ার লোক না থাকলে কী হবে? এই প্রশ্নের জবাব দেবেন কি না?

দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি ও দ্বন্দ্বের কারণে কারিগরি শিক্ষার প্রসার ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুই মন্ত্রণালয়ের ঝগড়ায় এগুলো বন্ধ কেন? এই প্রতিষ্ঠানগুলো চালু করা হোক এবং কারিগরি শিক্ষা বোর্ডকে তার দায়িত্ব পালন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কোনো মন্ত্রণালয়ের রক্তচক্ষু চলবে না।’

মন্ত্রণালয়ের কাজ শিক্ষাকে সহায়তা করা, বন্ধ করা নয়—এমন মন্তব্য করে বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে তিনি জানতে চান, কারিগরি শিক্ষার সব বাধা কবে দূর করা হবে।

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি