হোম > জাতীয়

ফকির মাহবুব আনামের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ খাতে আরও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, দূতাবাসের ইকনোমিক অফিসার জো বসকি, পলিটিক্যাল ইকনোমিক কাউন্সেলর এরিক গিলান সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাটে বিমানবন্দর চালুর পরিকল্পনা

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭: মহিলা পরিষদ

গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: পার্থ

বৃষ্টির বিরতিতে সারাদেশে ভ্যাপসা গরম বাড়বে

সিইসি শপথ ভঙ্গ করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে: তথ্যমন্ত্রী

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার

‘আনন্দ শোভাযাত্রা’ নামেই বাংলা নববর্ষ উদযাপন করা হবে