হোম > জাতীয়

হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৪

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮২ জনের দেহে রোগটি শনাক্ত হয়েছে। এতে করে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২১৪ জন শিশু নতুন করে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৪ হাজার ৪৬৫ জন শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী পাওয়া গেছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জন এবং নিশ্চিত হামের রোগী ২১ হাজার ৬০২ জন।

একই সময়ে দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় ১০১ জনের নিশ্চিত হামে এবং ১ হাজার ৯ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১৭ জন উপসর্গযুক্ত রোগী এবং ৭৪ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা