হোম > জাতীয়

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৮ বারের মতো পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি।

এ কারণে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ১৯ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়।

ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন।

এটি দায়ের করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। এক দিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

২০২৮ সালের আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশের বেশি শিশু