হোম > জাতীয়

হাম ও হামের উপসর্গে আরো তিন জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের এবং হাম সন্দেহে আরো দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৭৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭৪ জন, গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ৬১৭ জন।

১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ২৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার

মন্ত্রণালয়ে দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হান্নান মাসউদ, বিশেষ অধিকারের নোটিশ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি রপ্তানির ওপর চাপ পড়েছে, প্রভাব ফেলতে পারে রেমিট্যান্সে

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন শুরু

সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

এসএসসি পরীক্ষায় ‘মানবিক নম্বর’ নিয়ে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর