হোম > জাতীয়

‌হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া

সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহর পোস্ট

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। হাসিনা ছাড়া তার ব্যবস্থার সবকিছুই দরকার বলে মন্তব্য করেছেন তিনি।

৩ এপ্রিল দুপুর ১২টা ২১ মিনিটে তিনি এমন পোস্ট করেন। পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত ৪ ঘণ্টায় ৩ লাখ ১৭ হাজার রিঅ্যাক্ট, ২৯ হাজার ৪০০ কমেন্টস এবং ১৪ হাজার শেয়ার হয়েছে।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি—আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।’

তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ বক্তব্যে চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন নেটিজেনরা।

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী