হোম > জাতীয়

নিরপরাধীদের হয়রানি থেকে বাঁচাতে চার্জশিটে দেরি: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট পরবর্তী মামলায়

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেয়া হচ্ছে।’

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জে জেলা পুলিশ লাইনস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।’

দেশের অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের যে সকল অবৈধ অস্ত্র এখনো বাইরে আছে, আগামী নির্বাচনের আগে বিশেষ অভিযানের মাধ্যমে তা আরও বেশি পরিমাণে উদ্ধার করা হবে বলে আমি আশাবাদী।’

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১:১৫টায় র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে আসেন। পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি দুপুর ১২:১৫টায় ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ পরিদর্শনে যান।

পুলিশ লাইনস পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিটিভিতে ঈদের অনুষ্ঠানের নামে লুটপাট

আমার দেশ প্রথম দফায় বন্ধের কালো দিন আজ

দেড় মাসের মধ্যে দ্বিতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপ্রতিমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি টাকা, ঈদযাত্রা ছিল নিরাপদ

সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান

ভিসা নিয়ে অভিবাসনে ইচ্ছুকদের সুখবর দিল মার্কিন দূতাবাস

২০২১ পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের গোশত বিতরণ