হোম > জাতীয়

রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আমার দেশ অনলাইন

রাতের মধ্যে দেশের ১৫টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর।

রোববার (৩ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এমপি

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কমিটির বৈঠক

শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

গ্রীষ্মে বেশি হলেও বৃষ্টি কমবে বর্ষায়

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর অবমাননাকর বক্তব্য: এবার প্রতিবাদ জানালো হেফাজত

‘হাওরের ফসলহানি জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’

দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই

অবসরে পাঠানো হলো ১৭ পুলিশ কর্মকর্তাকে

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তদন্ত শেষের দিকে: চিফ প্রসিকিউটর

বিমান মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ