হোম > জাতীয়

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।

স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশ নেবেন।

শুক্রবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার জন্য বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান; অর্থনৈতিক দর্শন; নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়; সরকার পরিচালনা ও সুশাসন; অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখাগুলো মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হওয়ার পাশাপাশি নির্ধারিত বিষয়ভিত্তিক হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইলে লেখা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই কেবল স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

এদিকে, বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদান প্রামাণ্যভাবে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।

জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানো ও ঋণের বোঝা কমানোর আহ্বান সাইমন স্টিলের

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই যে ৩৫ গ্রামে

শুধু মজুরি বাড়িয়ে পোশাক শ্রমিকের সুরক্ষা সম্ভব নয়: সিপিডি পরিচালক

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন

দেশের মানুষ পতিত স্বৈরাচারকে আর রাজনীতি করার সুযোগ দেবে না

লিবিয়ায় এক যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ২

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত