হোম > জাতীয়

সাইবার অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসির তিনদিনের কর্মশালা

ঢাবি সংবাদদাতা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উদ্যোগে অপরাধ তদন্ত ও সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী তিনটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সিটিটিসির কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো: মাসুদ করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: শাহজাহান হোসেন, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, এই কর্মশালাগুলোর মাধ্যমে অর্জিত জ্ঞান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৭ হতে ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিত কর্মশালাগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের প্রাথমিক পদক্ষেপ এবং আর্থিক লেনদেন ও আইপি ট্রেইল তদন্তের কৌশল।

কর্মশালায় ডিএমপির আইএডি ডিভিশন, ডিবি-সাইবার ডিভিশন এবং উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রতিনিধিসহ কনস্টেবল থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সিটিটিসির এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক তদন্ত কৌশল এবং ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাইবার অপরাধের হুমকি মোকাবিলায় ডিএমপির পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত